একদল তরুণের স্বপ্ন থেকে মাইলস্ এগ্রো ফিড
ছোট ছোট সেভিংস আর মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার একটি অদম্য ইচ্ছা থেকে শুরু হওয়া যাত্রা, আজ বাংলাদেশের চাষিদের নির্ভরযোগ্য ফিড ব্র্যান্ডে পরিণত হয়েছে।
২০১০ থেকে আজ পর্যন্ত
‘মাইলস্ টু গো’ প্রতিষ্ঠা
একদল তরুণ, বুকভরা স্বপ্ন আর মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার অদম্য ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করে। ছোট ছোট সেভিংস, ছোট্ট স্টক যেমন রসুন-বরি শস্যের ব্যবসা, আবার লিজ পুকুরে মাছ চাষের মধ্য দিয়ে হাতেখড়ি।
বাজারের অসামঞ্জস্যপূর্ণ মান থেকে সমাধান
মাছ চাষে প্রয়োজন পুষ্টিকর খাদ্য। একটি নামী প্রতিষ্ঠানের ফিড দিয়ে শুরু হলেও নিয়মিত বিরতিতে মানের উঠানামা দেখা দেয়। তখনই শুরু হয় নিজস্ব ব্যবস্থাপনায় ফিড উৎপাদনের পরিকল্পনা — পুষ্টিবিদ নিয়োগ, কাঁচামাল সংগ্রহ ও প্যাকেজিং, একসাথে নিরলসভাবে।
বাণিজ্যিক সম্প্রসারণ
নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি চাষিদের অনুরোধে শুরু হয় বাণিজ্যিকভাবে ফিড উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ। মাইলস্ ফিড নিজ জেলার বাইরে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ শুরু করে।
৪২টি জেলায় উপস্থিতি
দেশের ৪২টি জেলায় মাইলস্ ফিড সুনামের সাথে ডিলার নিয়োগের মাধ্যমে চাষিপর্যায়ে ফিড সরবরাহ করে আসছে।
“সাধারণত ব্যবসার উদ্দেশ্য লাভ বা প্রফিট, আর এই অদম্য তরুণদের উদ্দেশ্য চিরচেনা গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থান এবং বৃহৎ মানবকল্যাণ তথা বাংলাদেশের গ্রামনির্ভর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।”
যা আমাদের পরিচালিত করে
কম খরচে সর্বাধিক প্রাপ্তিযোগ্য পণ্য
পণ্যের মান ও দামের সঠিক ভারসাম্য
লাভজনক ও দীর্ঘমেয়াদে কার্যকর পণ্য
সর্বোচ্চ পেশাদারিত্ব ও ব্যক্তিগত সক্ষমতা নিয়ে সেবা
সবসময় মানসম্মত পণ্য ও সেবা
সব ব্যবসায়িক কর্মকাণ্ডে পূর্ণ স্বচ্ছতা
মাইলসের মূল লক্ষ্য হলো এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ‘মাইলস’ নামে একটি আস্থার প্রতীক ব্র্যান্ড ভ্যালু ও ব্র্যান্ড ইকুইটি গড়ে তোলা। মাইলস পরিবার এই স্লোগানকে চিন্তায়-মননে ধারণ করে ও কার্যে বাস্তবায়ন করে —
“আস্থা নয়, স্বচ্ছতা”
এসডিজি-১ (দারিদ্র্য বিলোপ) এবং এসডিজি-২ (ক্ষুধামুক্তি) অর্জনে গ্রামীণ কৃষিনির্ভর অর্থব্যবস্থার টেকসই উন্নয়নে সর্বাত্মক সহায়তা প্রদান করা মাইলসের অন্যতম ভিশন — সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন করে ক্রেতার সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করার মাধ্যমে।
আমাদের সাথে যুক্ত হন
পণ্যের তালিকা দেখুন অথবা ডিলার হিসেবে নিবন্ধন করে সরাসরি যোগাযোগ করুন।