নিজেদের ফিড, নিজেদের পুকুরে পরীক্ষা করি
বিক্রি করার আগে নিজেরাই প্রয়োগ করে দেখি — এটাই ‘আস্থা নয়, স্বচ্ছতা’ স্লোগানের বাস্তব প্রয়োগ। মাইলসের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত পুকুরই এই যাত্রার সূচনা।
যেখান থেকে সবকিছুর শুরু
মাইলস্ এগ্রো ফিড পরিবার প্রথমে ২০১২ সালে দুইটি পুকুর লিজ গ্রহণের মাধ্যমে মাছ চাষ শুরু করে। বলা চলে এই পুকুর চাষ থেকেই ফিড উৎপাদন ও বাজারজাত বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৮ সাল থেকে মাইলস্ ফিড নিজস্ব ব্যবস্থাপনায় ফিড উৎপাদন ও বাজারজাতকরণের কাজ করে আসছে।
মাইলস্ এগ্রো ফিডের স্লোগান ‘আস্থা নয়, স্বচ্ছতা’। এই স্লোগানের সার্থক প্রয়োগে মাইলস্ কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের উৎপাদিত ফিড নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত পুকুরে প্রয়োগ করে এবং ফিডের ডাইজেস্টিবিলিটি ও এফসিআর (ফিড কনভারসন রেসিও) বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে মাইলস্ নিজস্ব ব্যবস্থাপনায় ৫টি পুকুর চাষ করে।
বাজারে যাওয়ার আগে যা ঘটে
উৎপাদন
মাইলস্ ফিড নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুত হয়
নিজস্ব পুকুরে প্রয়োগ
৫টি পরিচালিত পুকুরে সরাসরি ব্যবহার
পরীক্ষা-নিরীক্ষা
ডাইজেস্টিবিলিটি ও এফসিআর যাচাই
বাজারজাতকরণ
ফলাফল নিশ্চিত হলেই বাজারে সরবরাহ
নিজেরাই যাচাই করা ফিড দেখুন
যে ফিড আমরা নিজেদের পুকুরে ব্যবহার করি, সেই একই ফিড আপনার পুকুরের জন্যও প্রস্তুত।